৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে পঁচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে পঁচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে পঁচা গরুর মাংস বিক্রির দায়ে মো. হেলাল উদ্দিন নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌর মাংসের বাজারে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সিরাজুল সালেহীন। এসময় মুরগি বাজারে ওজনে কম দেওয়ায় কয়েকজন দোকানিকে সর্তক করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার স্যানেটারি ইন্সেপেষ্টর তাজুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সিরাজুল সালেহীন জানান, জাতীয নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে অভিযানে মেজবান গোস্তের দোকানের মালিক মো. হেলাল উদ্দিনকে পঁচা ও বাসি মাংস রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া মুরগি বাজারে ওজনে কম দেওয়ায় কয়েকজনকে সর্তক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি