৩ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে প্রেসক্লাবের তিন নেতাকে অবাঞ্ছিত ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে প্রেসক্লাবের তিন নেতাকে অবাঞ্ছিত ঘোষণা
সুলতানা মাসুম, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ প্রতারনা, অর্থ আত্নসাৎ, সংখ্যালঘু নারী নির্যাতন ও প্রেসক্লাবের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক আবদুল মালেক ও সাবেক সাধারণ সম্পাদক মো. কাউছারকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের ২০২২-২০২৩ সনের নির্বাচন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, দেশটিভি ও ভোরের কাগজের প্রতিনিধি মো. কামাল হোসেন। সঞ্চালক ছিলেন বিটিভি ও আমাদের সময়ের প্রতিনিধি এবং নির্বাচন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. জহির উদ্দিন। সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এমজে আলম, আহ্বায়ক প্রস্তুতি কমিটির সদস্য সহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. রফিকুল ইসলাম ও আব্বাছ হোসেন, সবুজ জমিনের সম্পাদক আফজাল হোসেন সবুজ, মুক্তবাঙ্গালীর সম্পাদক মন্ডলীর সভাপতি কামালুর রহিম সমর, নতুন পথের সম্পাদক বেলাল উদ্দিন সাগর, সাংবাদিক আহম্মদ আলী, আলমগীর হোসেন, ভাস্কর বসু রায়, মফিজুর রহমান মাষ্টার, আবদুল মালেক নিরব ও মনির হোসেন প্রমুখ। এ সময় বক্তারা প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক আবদুল মালেক ও সাবেক সাধারণ সম্পাদক মো. কাউছারের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি ও চাঁদাবাজি এবং দালাল বাজারে এক সংখ্যালঘু নারীর সঙ্গে প্রতারণা করে বিপুল পরিমান অর্থ আত্নসাৎ ও অপর সংখ্যালঘু পুরুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে সাত লাখ টাকা আত্নসাৎসহ নানা অভিযোগ বক্তব্যে তুলে ধরেন। এছাড়া করোনাকালে জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন, জেলা পরিষদ ও পৌর মেয়রসহ বিভিন্ন স্থান থেকে সদস্যদের নামে প্রণোদনা নিয়ে তা আত্নসাৎ করেন তারা। অন্যদিকে ভূমি রেজিস্ট্রি ও উন্নয়নের কথা বলে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান থেকে লাখ লাখ টাকা আদায় করে প্রেসক্লাবের তহবিলে জমা না করে নিজেরাই আত্নসাৎ করেন। সিনিয়র সাংবাদিকদের হেয় প্রতিপন্ন করা, প্রেসক্লাবে ঢুকতে বাধা দেয়া, সাধারণ সভা না করে ভুয়া স্বাক্ষরের মাধ্যমে রেজুলেশন তৈরি করে ও মনগড়া সিদ্ধান্ত গ্রহণ, প্রেসক্লাবের গঠনতন্ত্র লঙঘন করে নানা অপকর্ম করে যাচ্ছে। ফলে ক্ষুদ্ধ সাধারণ সদস্যরা উল্লেখিত তিন ব্যক্তিকে লক্ষ্মীপুর প্রেসক্লাব থেকে অবাঞ্চিত ঘোষণা ও স্থায়ী বহিস্কার করার দাবি তোলেন। পরে সভায় সর্বসম্মতিক্রমে হোসাইন আহমদ হেলাল, আবদুল মালেক ও কাউছারকে প্রেসক্লাবে অবাঞ্চিত ঘোষণা করা হয়। এছাড়া অনিয়ম করার অপরাধে তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি