৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে পৃথক স্থানে দুই গৃহবধুর লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে পৃথক স্থানে দুই গৃহবধুর লাশ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে পৃথক স্থান থেকে দুই গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার দক্ষিন চরবংশী ইউপির চরকাচিয়া গ্রাম থেকে ছালেহা আক্তার (২০) ও চরমোহনা ইউপির দক্ষিন রায়পুর গ্রাম থেকে সীমা আক্তারকে (১৯) উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এঘটনায় সন্ধায় রায়পুর থানা ও হাজিমারা পুলিশ ফাঁড়ি কেন্দ্রে পৃথক সাধারন ডায়রি করা হয়েছে। গৃহবধু ছালেহা আক্তার তার স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেও সীমা আক্তার কিভাবে মারা গেছেন তার রিপোট না আসা পর্যন্ত বলতে পারছেন না পুলিশ।

গৃহবধু ছালেহা আক্তার চরকাছিয়া গ্রামের মহিজ উদ্দিন চৌকিদারের স্ত্রী ও ৪নং ওয়ার্ড সলিংয়ের মাথা নামক স্থানের জিন্না মোল্লার মেয়ে এবং মৃত গৃহবধু চরমোহনা গ্রামের হায়দার আলীর পুত্র রাশেদের নবাগত স্ত্রী ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের ১নং ওয়ার্ড ছৈয়াল বাড়ির খোকনের মেয়ে।

রায়পুর চরবংশি ফাঁড়ি থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ছালেহার মৃত দেহ উদ্ধার করে সদর হাসপাতাল পাঠানো হয়েছে। সাধারন ডায়রি করা হয়েছে।

রায়পুর থানার এসআই মোঃ নাসিম জানান, সীমা আক্তারের লাশ উদ্বার করে সদরে হাসপাতালের পাঠানো হয়েছে। ময়না তদন্তরর রিপোট আসলে বলা যাবে হত্যা না আতœহত্যা। এঘটনায় সাধারন ডায়রি করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি