৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে পুকুরে ধরা পড়লো ৮ ইলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে পুকুরে ধরা পড়লো ৮ ইলিশ
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: নদীতে নয়, এবার পুকুরে ধরা পড়েছে ইলিশ মাছ। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ চরমার্টিন গ্রামের মানিকগঞ্জ বাজার এলাকার পুকুরে আটটি ইলিশ মাছ পাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিটি ইলিশ ৭-৮ ইঞ্চি আকারের। বুধবার (৪ জানুয়ারি) দুপুর দেড় টার দিকে ইলিশগুলো ধরা পড়েছে। স্থানীয় সূত্র জানায়, ব্যবসায়ী মাকসুদুর রহমান মানিক দুপুরে তার বাড়ির পুকুরে মাছ ধরতে জাল ফেলেন। এতে আটটি জাটকা ইলিশ উঠে আসে। ইলিশগুলো ধরার পর দীর্ঘ সময় জীবিত ছিল। তাৎক্ষণিক মানিক তার ফেসবুক আইডিতে লাইভে এসে ইলিশের ভিডিও ছড়িয়ে দেন। মাকসুদুর রহমান মানিক বলেন, ইলিশগুলো রান্নার জন্য নিয়ে গেছি। ধারণা করা হচ্ছে, পুকুরে আরও রয়েছে। একেকটি ইলিশের ওজন প্রায় ২০০ গ্রাম। লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, পুকুরটি যেহেতু নদীর কাছাকাছি, নদীতে অতিরিক্ত জোয়ারের সময় নিম্নাঞ্চল প্লাবিত হয়৷ তখন ওই পুকুরে ইলিশ ঢুকে পড়ে। সেখান থেকে হয়তো ইলিশগুলো পুকুরে আটকা পড়েছে। এ ছাড়া অন্য কোনোভাবে পুকুরে জীবিত ইলিশ আসা সম্ভব। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি