৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে ফেরার পথে পরীক্ষার্থী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে ফেরার পথে পরীক্ষার্থী নিহত
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে মাহবুবা সুলতানা (২৬) নামে এক পরীক্ষার্থীর। এ ঘটনায় শাকিল ও মাহবুবুল আলম নামে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে রামগঞ্জের পানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুবা সুলতানা উপজেলার দেহলা গ্রামের ফিরোজ আলমের স্ত্রী। আহত শাকিল টামটা এলাকার আব্দুল মালেকের ছেলে ও মাহবুবুল আলমের পরিচয় জানা যায়নি। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, নিহত মাহবুবা শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। পানপাড়া বাজার এলাকায় পৌঁছালে রামগঞ্জ থেকে লক্ষ্মীপুরগামী একটি মিনি কাভার্ডভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবা সুলতানাকে মৃত ঘোষণা করেন। বাকী দু’জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সিএনজি ও কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি