৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে নাহিদ হোসেন আরমান (১৭) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের পশ্চিম মান্দারী গ্রাম থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত আরমান মান্দারী ফাতেমা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। নিহতের বাবা বেল্লাল হোসেন শিপনের দাবি, বেল্লাল ও তার ভাই বাচ্চু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। রবিবার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে এ বিষয়ে বেল্লাল বিচার দিতে যান। সেখান থেকে ফিরে ঘরের ভেতর আরমানের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। ঘটনাটি আত্মহত্যা নয় বলে দাবি করে এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এদিকে স্থানীয়রা জানায়, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। বেল্লাল ও তার স্ত্রী মান্দারী বাজারে ছিল। রাতে বাজার থেকে ফিরে তারা ঘরে আরমানের মরদেহ দেখতে পান। এ সময় তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। ওসি তৌহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি