২৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে সয়াবিন তেল মজুত করায় ৪ দোকানে জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে সয়াবিন তেল মজুত করায় ৪ দোকানে জরিমানা
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর বাজারে গুদামে সয়াবিন তেল মজুত করার অপরাধে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মে) দুপুরে লক্ষ্মীপুর মাছ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তার অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা আদায় করেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট অমৃত কুমার বিশ্বাস। জরিমানাকৃতদের মধ্যে ধানহাটা এলাকার পরিবেশক নুর আলম ষ্টোর, রূপা ষ্টোর ও রাজ্জাক ষ্টোরকে ২০ হাজার টাকা হারে ৬০ হাজার টাকা এবং মাছ বাজার এলাকার খান ষ্টোরকে ১০ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় করা হয়। এর আগে গোয়েন্দা সংস্থা এনএসআই’র তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে লক্ষ্মীপুরের বাজার এলাকায় অভিযান চালানো হয়। পরিবেশক নুর আলম ষ্টোর, খান ষ্টোর, রূপা ষ্টোর, রাজ্জাক ষ্টোর সহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে মজুদকৃত বিপুল পরিমান সয়াবিন তেলের কাটুন উদ্ধার করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারি পরিচালক মাহমুদুর রহমান, জেলা মার্কেটিং অফিসার মনির হোসেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমৃত কুমার বিশ্বাস জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে সয়াবিন তেল মজুদ করায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়েছে ২৪ ঘন্টার মধ্যে মজুতকৃত সয়াবিন তেল নির্ধারিত মূল্যে ভোক্তার নিকট বিক্রি করে জন্য। অন্যথায় পরবর্তীতে কঠোর সাজার আওতায় আনা হবে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি