
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে ২০২১- ২০২২ অর্থ বছরে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষক / কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন থেকে ১৩ জুন পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে লক্ষ্মীপুর সদর উপজে লার সকল ইউনিয়ন থেকে ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।
মাঠ ফসলে বৈচিত্র ও লাভ জনক ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করে চাষ পদ্ধতি, বিভিন্ন রোগবালাই ও পোকামাকড় ধমনে আধুনিক পদ্ধতি সম্পর্কে ধারনা দেওয়া হয়।কৃষিকে প্রযুক্তি নির্ভর ও যান্ত্রিকীকরনে প্রশিক্ষণে ব্যাপক ধারনা দেওয়া হয়।
এছাড়াও কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার বা ভার্মি কম্পোস্ট সার উৎপাদন ও ব্যবহারে ব্যপক ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি অফিসার হাসান ইমাম।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]