৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে তৃণমূলের ভোটে জিতলেন জাবেদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে তৃণমূলের ভোটে জিতলেন জাবেদ
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ১৩ নং দিঘলী ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন আগামী ২৭ শে জুলাই অনুষ্ঠিত হবে বলে তারিখ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এ-ই নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য একাধিক প্রার্থী হওয়ায় তৃণমূল আওয়ামী লীগের মতামতের জন্য চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের উপর দায়িত্ব প্রধান করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ। এর ধারাবাহিকতায় ১৮ জুন শনিবার বিকেল ৩.০০টায় দিঘলী উচ্চ বিদ্যালয়ে দিঘলী ইউনিয়ন তৃণমূল আওয়ামী লীগের ভোটের মাধ্যমে দলীয় মনোনয়ন ব্যক্তি নির্বাচিত করা হয়। এই নির্বাচনে তিন জন দলীয় মনোনয়নের জন্য প্রার্থী হয়েছেন। তারা হলেন মোঃ কামাল হোসেন সিঃসহসভাপতি চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগ, মোঃ শেখ মুজিবুর রহমান সাবেক চেয়ারম্যান, মোঃ সালাউদ্দিন চৌধুরী জাবেদ দুঃসময়ের আওয়ামী লীগ নেতা। চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনে ৮৮ তৃণমূল ভোটারের মধ্যে ৭০ ভোট কাষ্ট হয়। এতে বিপুল ভোটে জয় হয়েছেন সালাউদ্দিন চৌধুরী জাবেদ। চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী ও সাধারণ সম্পাদক আাবদুল ওহাব কন্ট্রাক্টর এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি