৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে ভাইয়ের হাতে ভাই খুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে ভাইয়ের হাতে ভাই খুন
সুলতানা মাসুমা, লক্ষ্মী পুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই তোফায়েল আহমেদকে (৫৫) দা দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ছোট ভাইকে আটক করেছে পুলিশ। আটক ছোট ভাইয়ের নাম হোসেন আহাম্মদ (৪২)। বুধবার (৩০নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১২নং ওয়ার্ডস্থ লাহারকান্দি গ্রামের আবদুল আজিজ দফাদার বাড়ি সংলগ্ন মজিদের সামনে এঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত তোফায়েল আহমেদ একই বাড়ির মৃত মনতাজুর রহমানের মেজো ছেলে। আটক হোসাইন আহম্মেদ তারই ছোট ভাই। সে কোকারিজ দোকানের কর্মচারি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তোফায়েল আহমেদর পরিবারের সদস্যরা ঢাকায় বসবাস করেন। বাড়িতে তোফায়েল একাই থাকেন। দীর্ঘদিন থেকে পৈত্রিক সম্পত্তি ভাগবন্টন নিয়ে ভাইদের মধ্যে বিরোধ চলে আসছে। এনিয়ে ছোট ভাইয়ের বৌয়ের সাথে প্রায়ই তোফায়েল ঝগড়া হয়। ঘটনার দিন ছোট ভাইয়ের বৌ ও মেয়ের সাথে ঝগড়াঝাটির এক পর্যায়ে হাতাহাতিও করেন বড় ভাই তোফায়েল। পরে রাত সাড়ে ৮টার দিকে হোসেন আহাম্মদ চাকুরী থেকে বাড়ি এলে তার স্ত্রী মারধরের বিষয়টি জানায় । এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই হোসেন আহাম্মদ রাগেরবশত দা দিয়ে বড় ভাইয়ের পায়ের নালায় আঘাত করে। এতে গুরুত্ব আহত হয়ে রাস্তায় লুটে পড়ে মারা যান তোফায়েল আহমেদ। এঘটনায় অভিযুক্ত ছোট ভাই হোসেন আহাম্মদকে আটক করেছে পুলিশ। পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিল রিয়াজ পাটোয়ারী রাজু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি দীর্ঘদিন ধরে ভাইদের মাঝে জমি নিয়ে বিরোধ চলছে। ঘটনার সময় ছোট ভাইয়ের দায়ের আঘাত মাটিতে লুটে পড়ে। তবে স্ট্রক জনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা তার। লক্ষ্মীপুর পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ছোট ভাই হোসেন আহাম্মদকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি