২৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী 'আজিজ মেম্বার' গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী 'আজিজ মেম্বার' গ্রেফতার
সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের দত্তপাড়ায় আলোচিত যুবদল নেতা আনোয়ার হোসেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আজিজ মেম্বারকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আজিজ মেম্বার সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সৈয়দ আলীর ছেলে। তিনি ঐ ইউনিয়নের সাবেক সদস্য (মেম্বার) ছিলেন। তার নেতৃত্বে একটি অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী ছিলো। তার ভাই এবং ছেলেরা ওই বাহিনীর নেতৃত্বে ছিলো। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজিজ মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ জুন) তাকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলায় গত ৩ জানুয়ারি লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন। জানা গেছে, দত্তপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর হোসেন শামীমের ভাই যুবদল নেতা আনোয়ার হোসেনকে গত ২০১১ সালের ৪ জুন বিকেলে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে সন্ত্রাসীরা। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরদিন তার বড়ভাই মো. আশেক ই এলাহী ওরফে বাবুল বাদি হয়ে দত্তপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আবদুল আজিজ মেম্বারকে প্রধান আসামী করে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনের নামে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নোয়াখালীর সিআইডির পুলিশ পরিদর্শক সুভাষ চন্দ্র দাস তদন্ত করে অভিযুক্ত ১৮ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ১০ জানুয়ারি আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে ১৪ জনের স্বাক্ষী গ্রহণের পর গত ৩ জানুয়ারি আদালত সাত জনের যাবজ্জীবন রায় ও ১১ জন আসামীকে খালাস দেন। রায় ঘোষণার সময় আদালতে আজিজ মেম্বারের ছেলে ইসমাইল হোসেন ও তার বাহিনীর সদস্য আবুল কাশেম মেম্বার আদালতে উপস্থিত ছিলেন, আদালত তাদের কারাগারে পাঠায়। দণ্ডপ্রাপ্ত অন্য আসামীরা হলেন, আজিজ মেম্বারের ছেলে সবুজ, বিল্লাল হোসেন বিপ্লব, ইব্রাহিম, মানিক। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি