৪ এপ্রিল ২০২৬

মাছ-মাংস রক্তমাখা ফ্রিজে:হাজী বিরিয়ানিকে অর্থদন্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মাছ-মাংস রক্তমাখা ফ্রিজে:হাজী বিরিয়ানিকে অর্থদন্ড
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে মাছ-মাংস রক্তমাখা ফ্রিজে ও বোরহানি রাখায় হাজী বিরিয়ানি হাউজ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । সোমবার (১৩ মার্চ) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, একই দিন দুপুরে উপজেলার চৌমুহনী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দুপুরে চৌমুহনী বাজারের হাজী বিরিয়ানি হাউজে অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশসহ ৫-৬ দিন মাছ-মাংস রক্তমাখা ফ্রিজে বিক্রির জন্য রাখা এবং ১১০ লিটার বাসি বোরহানি ধ্বংস করা হয়। এ সময় তাদের ৩০ হাজার টাকা অর্থদন্ড করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করে চৌমুহনী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি