৪ এপ্রিল ২০২৬

মাদক বিক্রির প্রতিবাদ করায় জবি শিক্ষার্থীসহ পরিবারের উপর হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মাদক বিক্রির প্রতিবাদ করায় জবি শিক্ষার্থীসহ পরিবারের উপর হামলা

জবি থেকে সংবাদদাতা: টাঙ্গাইলের মধুপুর উপজেলা অরণখোলা গ্রামে মাদক বিক্রির প্রতিবাদ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় অরোণ খোলা মধ্যপাড়া মসজিদের পাশে মাদক কেনাবেচা করার সময় হামলার ঘটনা ঘটে।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৬-২০১৭ বর্ষের শিক্ষার্থী মো আব্দুল আলিমসহ কয়েক জন অরণখোলা গ্রামে স্বপনকে মাদক বিক্রি করতে বাধা দেন। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এরপর রাতে মাদক ব্যাবসায়ী স্বপনসহ কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তার বাসায় হামলা করে। হামলার সময় আলিমসহ তার বাবা,মা ও ভাই কে নির্মম ভাবে লাঠি পেটা করে। গ্রামের লোকজন,তাদের কে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তবরত চিকিৎসক প্রার্থমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করতে বলেন।

এই বিষয়ে মধুপুর থানায় আব্দুল আলিম বাদী হয়ে স্বপন সহ বার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছন। বাদী আব্দুল আলিম বলেন, আমি থানায় অভিযোগ পত্র দিয়েছি। থানার ওসি বিষয়টা এলাকায় আসবে বলে তিনি জানান।

এ বিষয়টি নিয়ে জানতে চাইলে মধুপুর থানার ওসি তারিক কামাল বলেন, আমাদের কাছে অভিযোগ পত্র আছে। আমরা তদন্ত করছি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি