৪ এপ্রিল ২০২৬

মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে দুদকে তলব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে দুদকে তলব

রাজনীতি ডেস্ক: বদরুদ্দোজা চৌধুরীর পুত্র এমপি মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক লোপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার সংস্থাটির উপপরিচালক জালাল উদ্দিন আহমেদ তাদের তলব করে চিঠি পাঠিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে দুদক সূত্র জানায়, চিঠিতে আগামী ৭ আগস্ট সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে মাহি দম্পতিকে।

চিঠিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে মাহী বি চৌধুরী দম্পতির বিরুদ্ধে। অভিযোগ সম্পর্কে বক্তব্য দিতে তাদের দুদকে হাজির হতে বলা হয়েছে।

মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে।

নাম প্রকাশ না করে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাহী বি চৌধুরী ও তার স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগ আছে। এই অর্থের উৎস জানতে তাদের তলব করা হয়েছে। ৭ আগস্টে তলব করা হলেও গত জুন মাস থেকেই তাদের অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

মাহী ও তার স্ত্রীর সম্পদ, সম্পদের উৎস, ব্যাংক হিসাব জানতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকের সহযোগিতা নেওয়া হচ্ছে বলেও জানান দুদকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি