৩ এপ্রিল ২০২৬

মান্নার বিদেশে যেতে বাধা নেই: হাইকোর্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মান্নার বিদেশে যেতে বাধা নেই: হাইকোর্ট

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্নাকে বিদেশ যেতে তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে মান্নার বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধা কাটল।

পাসপোর্ট ফেরত চেয়ে মান্নার করা এক আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। আদেশে মান্নাকে দেশে ফেরার তিন সপ্তাহের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাসপোর্ট জমা দিতে বলা হয়।

আদালতে মান্নার পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান ও আইনজীবী এম মনজুর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

জানা গেছে, ছেলেমেয়েকে দেখতে কানাডা যেতে চান মান্না। পাশাপাশি নিজের চিকিৎসার জন্য যুক্তরাজ্যসহ অন্য দেশে যাওয়ার কথা রয়েছে তার। কিন্তু মান্নার বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলার জামিনের শর্তে আছে, তার পাসপোর্ট জমা রাখতে হবে। এমতাবস্থায় পাসপোর্ট ফেরত চেয়ে ৫ মে আবেদন করেন মান্না। আবেদনের শুনানি নিয়ে আজ আদালত এ আদেশ দেন।

উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ ও সেনাবিদ্রোহে উসকানির অভিযোগে ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি ও ৫ মার্চ গুলশান থানায় মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে পৃথক মামলা হয়। দীর্ঘদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি