৪ এপ্রিল ২০২৬

মানুষ বিএনপিকে কেন ভোট দেবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মানুষ বিএনপিকে কেন ভোট দেবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির দুই মেয়াদের শাসনামল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার মেয়াদের তুলনামূলক বর্ণনা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এরপরও কারা, কেন, কোন সুখে বিএনপিকে ভোট দেবে? কী কারণে অন্যদের ভোট দেবে?’ এ নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। মোবাইল দিয়েছি। ইন্টারনেট দিয়েছি। আমরা এগিয়ে যাচ্ছিলাম। করোনার কারণে কিছুটা থমকে গেছি। তবে থেমে যায়নি। জরুরি সবকিছু যতটা সম্ভব চালু রাখার ব্যবস্থা করেছি। এরপরও কেন অন্যদের ভোট দেবে?’ নিউইয়র্কে জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ-পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। সোমবার বিকেল ৪টার পর প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনে ভিডিও কনফারেন্সে এ সংবাদ সম্মেলন শুরু হয়। গণভবনে প্রধানমন্ত্রী ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, দলের নেতা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিএনপির এক নেতা এতিমের অর্থ আত্মসাৎকারী। আরেক নেতা ২১ আগস্ট গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত। এরপরও জনগণ কিসের আশায়, কোন ভরসায় তাদের ভোট দেবে?’ প্রধানমন্ত্রী বলেন, আপনারা জাতির পিতার শাসনামল, আমার শাসনামল এবং বিএনপিসহ অন্যদের শাসনামলের তুলনা করেন। তাহলেই তো আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন। এর আগে লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী তার সফর নিয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ দেশের জনগণকে উৎসর্গ করার কথা জানান প্রধানমন্ত্রী। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি