মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস পালন হচ্ছে
রাব্বী আহমেদ,মেহেরপুর থেকে: মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যাদায় ২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল-দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন,সকালে বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন,র্যালি,আলোচনা সভা,রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।২১শে-এর প্রথম প্রহরে গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা শহীদ মিনারে শহীদদের স্মরণে পুস্পমাল্য অর্পন করা হয়। প্রথম প্রহরে পুস্পমাল্য অর্পন করে গাংনী উপজেলা আ.লীগ। এতে নেতৃত্ব প্রদান করেন,উপজেলা আ.লীগের সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পনে নেতৃত্ব প্রদান করেন,উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল।এ সময় উপস্থিত ছিলেন,গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলামসহ সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।পুস্পমাল্য অর্পন করে গাংনী পৌরসভা।এতে নেৃতৃত্ব প্রদান গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম।পুস্পমাল্য অর্পন করেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির স্থানীয় নেতা-কর্মীবৃন্দ। পুস্পমাল্য অর্পন করেন উপজেলা যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
২১শে-এর প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনার চত্বরে পুস্পমাল্য অর্পন করেছে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলদেশ।এতে নেতৃত্ব প্রদান করেন,দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর গাংনী এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দীন।পুস্প অর্পন করেছেন গাংনী উপজেলা সুজনের সদস্যরা। ২১শে-এর সকালে পুস্পমাল্য অর্পন করে,গাংনী সরকারী ডিগ্রী কলেজ,গাংনী মহিলা ডিগ্রী কলেজ,গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ,গাংনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,গাংনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ,গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ,গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়,গাংনী লাইসিয়াম স্কুল,গাংনী প্রি-ক্যাডেট স্কুল,গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়,বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়,গাংনী ফুলকুঁড়ি কিন্ডার গার্টেন জুনিয়র হাইস্কুল,গাংনী লাইসিয়াম স্কুল,গাংনী সূর্য্যদেয় স্কুল এন্ড কলেজ,গাংনী থানাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,শিশিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,চৌগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়,চৌগাছা পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,চৌগাছা ভিটাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,গাংনী এফআই ইংলিজ ভার্সন স্কুল,পূর্বমালসাদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়,পশ্চিমমালসাদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়,গাংনী আব্দুস সালাম মেমোরিয়াল স্কুল,ফজলুল হক আইডিয়াল স্কুল,পুস্প বিথী স্কুল,গাংনী নিউ ক্লাসিক স্কুল,জেনেসিস স্কুল,গাংনী পৌর কেজি স্কুল।
এদিন সকাল ১০টার দিকে গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।র্যালিতে নেতৃত্ব প্রদান করেন,মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।এ সময় উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল,গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম),মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,গাংনী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,জেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম,গাংনী উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দীন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার,গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী,আ.লীগ নেতা হাজী মহাম্মদ মহাসিন আলী,গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন,মেহেরপুর জেলা পরিষদের সদস্য যুবলীগ নেতা মজিরুল ইসলাম,গাংনী উপজেলা যুব-মহিলালীগের সাধারণ সম্পাদিকা ফারহানা ইয়াসমিন,গাংনী উপজেলা সমবায় অফিসার মিলন কুমার দাশ,উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী অাসম মাহফুজুর রহমান কল্লাোল ,গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদৃলসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
র্যালিতে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।র্যালি শেষে গাংনী উপজেলা শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসারের সঞ্চালনায়-সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।এ সময় বক্তব্য রাখেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল,গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম),মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,গাংনী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।এ সময় ভাষা শহীদদের স্মরণে মােনাজাত করা হয়।
এছাড়াও এদিন সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলা আ.লীগের পক্ষ থেকে উপজেলা শহরে একটি র্যালি বের করা হয়।র্যালিতে নেতৃত্ব প্রদান করেন,উপজেলা আ.লীগের সভাপতি ও সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন,জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,গাংনী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী র্যালিতে অংশ গ্রহণ করেন।পরে শহীদ মিনার পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২১ শে ফেব্রুয়ারি ও শহীদ দিবস উপলক্ষে আগের দিন (২০ ফেব্রুয়ারি) গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।গাংনী মহিলা ডিগ্রী কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।পরে ২১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে গাংনী উপজেলা শহীদ মিনার চত্বরে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণ করেন,অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়,বামন্দী স্কুল এন্ড কলেজ,তেরাইল-জোড়পুকুরিয়া কলেজ,কাজীপুর কলেজ,বামন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, লুৎফুন্নেছা (গোপালনগর) মাধ্যমিক বিদ্যালয়,রাইপুর মাধ্যমিক বিদ্যালয়,হাড়িয়াদহ-মহিষাখোলা মাধ্যমিক বিদ্যালয়,জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়,জেটিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়,বিবিএন মাধ্যমিক বিদ্যালয়,ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়,ভাটপাড়া (কসবা) মাধ্যমিক বিদ্যালয়,আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়,সিএফএম মাধ্যমিক বিদ্যালয়,গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয়,চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়,জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয়,শালদহ মাধ্যমিক বিদ্যালয়,কাজীপুর মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়,কাজীপুর মাধ্যমিক বিদ্যালয়,সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়,কাজীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়,বিডি (ভোরদহ-ধর্মচাকী) মাধ্যমিক বিদ্যালয়,জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়,শানঘাট মাধ্যমিক বিদ্যালয়,হিন্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়,আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়,মহাম্মদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়,মহাম্মদপুর হাজী ভরস উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়,চিৎলা মাধ্যমিক বিদ্যালয়,হাড়াভাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,হাড়াভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়,কল্যাণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়,করমদী কলেজ,কাজীপুর কলেজ,ধানখোলা টেকনিক্যাল কলেজ,করমদী মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়,তেঁতুলবাড়ীয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়,হাড়াভাঙ্গা ডিএইচ ফাজিল মাদ্রাসা,আরবিজিএম মাধ্যমিক বিদ্যালয় (ভবানীপুর) মাধ্যমিক বিদ্যালয়,হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়,বাওট সোলাইমানিয়া মাধ্যমিক বিদ্যালয়,বাওট মাধ্যমিক বালিকা বিদ্যালয়,কেএবি মাধ্যমিক বিদ্যালয়,মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়,মানিকদিয়া মাধ্যমিক বিদ্যালয়,কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়,সিন্দুরকোটা মাধ্যমিক বিদ্যালয়,বাদিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়,গাঁড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ,ভরাট মাধ্যমিক বিদ্যালয়,ভাটপাড়া (কুঠি) মাধ্যমিক বিদ্যালয় ,সাহারবাটি ইবাদতখানা মাধ্যমিক বিদ্যালয়,ধলা মাধ্যমিক বিদ্যালয়,এম জি জি এম মাধ্যমিক বিদ্যালয়(চর গোয়াল গ্রাম)।
এছাড়াও দিবসটি পালন করেছে গাংনী উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও কেজি স্কুলসহ বিভিন্ন সংগঠন।দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।উপজেলা প্রশাসন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
বিপি/কেজেআপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি