মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন স্থগিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন ও পুনরায় ইস্যু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে একক যাত্রার পাস দেওয়া যথারীতি চালু থাকবে।
শুক্রবার সন্ধ্যায় মেট্রোরেল পরিচালনা সংস্থা ডিএমটিসিএলের ফেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র জানিয়েছে, তথ্য আপডেট ও ইন্টিগ্রেশন এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে সাময়িকভাবে এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ থাকবে।
সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে জানানো হয়, অনিবার্য কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত এমআরটি কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যু সেবা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যে শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি