মহাজোট প্রার্থী মাহী বি চৌধুরীর বাসায় গুলি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শ্রীনগর (মুন্সীগঞ্জ) থেকে সংবাদদাতা: মুন্সীগঞ্জ-১ আসনের মহাজোট প্রার্থী বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর বাসভবন লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, বুধবার রাত ৯টার দিকে শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা গ্রামে মাহী বি চৌধুরীর বাসভবনের বাইরে থেকে ১ রাউন্ড গুলি করা হয়।এতে মাহীর বাসার জানালার কাচ ভেঙে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে। এ সময় মাহী বি চৌধুরীসহ তার পরিবারের কেউ সেখানে ছিলেন না বলে জানান ওসি।
ঘটনাস্থল থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু জানান, দুর্বৃত্তরা বাসভবনের বিদ্যুৎ ও সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করার পর গুলি করে পালিয়ে যায়। নির্বাচন উপলক্ষে বেশ কিছুদিন ধরে মাহী বি চৌধুরী পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন।
বিপি/ইউএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
১ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি