মহেশপুরে ১৫ কোটি টাকা মুল্যের ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ১৫ কোটি টাকা মুল্যের ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করেছে। বৃহস্পতিবার মহেশপুর-জীবননগর সড়কের ফুল মার্কেটের সামনে এই মাদক উদ্ধারের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বিকালে মহেশপুর বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যশোর থেকে দর্শনাগামী একটি বাসে মাদকের বড় চালান আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করেন। যাত্রীবাহী বাসটি জীবননগর ফুলের মার্কেটের সামনে আসলে বিজিবি টহল দল বাসটি গতিরোধ করে তল্লসী চালায়। এ সময় বাসে মালিক বিহীন একটি বক্সে ৩.০৪০ কেজি ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করে। বিজিবি সুত্রে জানা গেছে, মাদক বিরোধী অভিযানের খবর পেয়ে চোরাকারবারীরা আগেভাগে পালিয়ে যায়। এ ব্যাপারে বৃহস্পতিবার বিকালে জীবননগর থানায় একটি মামলা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
শেখ হাসিনার কর্মকাণ্ড ভারত-বাংলাদেশ সম্পর্কে প্রভাব ফেলতে পারে: প্রতিমন্ত্রী
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি