মির্জা ফখরুলের সঙ্গে কোন বৈঠক হয়নি : জি এম কাদের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

রাজনীতি ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সিঙ্গাপুর থেকে ফোনে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার কোনও বৈঠক হয়নি। মির্জা ফখরুলের সঙ্গে তার বৈঠক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে খবর পরিবেশিত হয়েছে সেটাকে তিনি অস্বীকার করেছেন।
জি এম কাদের পত্রিকাকে বলেছেন, ‘আমি একদিন আগে সিঙ্গাপুরে এসেছি। গতকাল রোববার আমি কাজী ফিরোজ রশিদ এবং আরও কয়েকজনসহ একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে রাতের খাবার খেতে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে এসে আমি অসুস্থ বোধ করছি। মির্জা ফখরুলের সঙ্গে আমার বৈঠক তো দূরের কথা, তার সঙ্গে আমার সাক্ষাতও হয়নি।’
উল্লেখ্য যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। তিনি সবসময় তার চিকিৎসার জন্য ব্যাংককে গেলেও এবার সিঙ্গাপুরে গিয়েছেন কেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
২ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির
৪ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি