৪ নভেম্বর ২০২৬

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোর সংঘর্ষ, নিহত ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ এএম
মিরপুর বেড়িবাঁধে বাস-অটোর সংঘর্ষ, নিহত ৪

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মিরপুর বেড়িবাঁধে এশিয়ান ইউনিভার্সিটির যাত্রীবাহী বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।

বুধবার সকাল ৭টা ৩৮ মিনিটে শাহ আলী থানার দিয়াবাড়ির নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তবে কোনো আহত ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। নিহতদের লাশ শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ছাড়া সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছেন সংশ্লিষ্টরা।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি