৫ নভেম্বর ২০২৬

মিরপুরে একসঙ্গে ২০ ককটেল ও আগুন লাগানোর সরঞ্জাম উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২৭ এএম
মিরপুরে একসঙ্গে ২০ ককটেল ও আগুন লাগানোর সরঞ্জাম উদ্ধার

 

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মিরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও দুই লিটার কেরোসিন তেল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা-পুলিশ। পরে জননিরাপত্তার স্বার্থে উদ্ধার করা ককটেলগুলো বিশেষায়িত ইউনিটের সহায়তায় দুই দফায় বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে মিরপুর মডেল থানার আনসার ক্যাম্প এলাকার পাইকপাড়ায় তানিম ভবনের সামনে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়


ডিএমপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটের দিকে নিয়মিত রাত্রীকালীন টহল কার্যক্রমের সময় গোপন সূত্রে খবর পান মিরপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. ইমরান হোসেন। খবর অনুযায়ী, মিরপুর-১-এর পাইকপাড়ায় আনসার ক্যাম্পসংলগ্ন তানিম ভবনের সামনে সড়কে ককটেলসদৃশ বস্তু ও মশাল লাঠি পড়ে ছিল।

বিষয়টি জানার পর মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান পিপিএম ঘটনাস্থলে যান। সেখানে তথ্যের সত্যতা পাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ডিএমপির বিশেষায়িত ইউনিট এসআরইউকে অবহিত করা হয়।

পরে রাত ১টা ৪৫ মিনিটের দিকে এসআরইউর এসআই মো. মোসাদ্দেমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তিনটি কাগজের ব্যাগ থেকে ১৫টি এবং সড়কে পড়ে থাকা অবস্থায় আরও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।


এ ছাড়া একটি বাজারের ব্যাগে থাকা দুটি বোতল থেকে আনুমানিক দুই লিটার কেরোসিন তেল, ৪১টি মশাল লাঠি এবং জড়ো করে রাখা নরম ককশিট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা ২০টি ককটেল জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থায় নিষ্ক্রিয় করা হয়। এ জন্য মিরপুর মডেল থানাধীন কল্যাণপুরের হাক্কানী গলিসংলগ্ন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্মাণাধীন ভবনের খোলা কম্পাউন্ডে নিরাপদ স্থানে সেগুলো নিয়ে যাওয়া হয়।

পরে বৃহস্পতিবার রাত ২টা ২০ মিনিটে দুই দফায় বিস্ফোরণ ঘটিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর সঙ্গে কারা জড়িত এবং সেগুলো কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা তদন্তের বিষয়।

ডিএমপির মিরপুর বিভাগ জানিয়েছে, অপরাধ দমন, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর মডেল থানা পুলিশের অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি