৪ এপ্রিল ২০২৬

মিথ্যা অজুহাতে আগ্রাসন চালাতে পারে ভারত : ইমরান খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মিথ্যা অজুহাতে আগ্রাসন চালাতে পারে ভারত : ইমরান খান

বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মিথ্যা অজুহাত তুলে ভারত তার দেশের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাতে পারে। তিনি বলেন, দু'দেশের মধ্যে চলমান উত্তেজনা ও অনুপ্রবেশের অজুহাতকে কেন্দ্র করে ভারত এই আগ্রাসন চালাতে পারে।

গতকাল (বুধবার) ব্যক্তিগত টুইটার পেইজে এক পোস্টে এসব কথা বলেছেন ইমরান খান। এর আগে ভারত অভিযোগ করেছে, কাশ্মীরে যে অস্থিতিশীলতা চলছে তার পেছনে পাকিস্তান থাকতে পারে।

ইমরান খান বলেন, “ইসলামাবাদের বিরুদ্ধে আগ্রাসন চালানোর ব্যাপারে ভারত অজুহাত খুঁজে বেড়াচ্ছে বলে আমি বহু আগেই বিশ্বকে সতর্ক করেছি। সম্প্রতি নিয়ন্ত্রণরেখা থেকে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ ঘটেছে বলে দিল্লি যে অভিযোগ করেছে এটি সেই এজেন্ডারই অংশ।”

পাক প্রধানমন্ত্রী ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের সমালোচনা করে বলেন, তাদের অনুসৃত নীতির কারণে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা মারাত্মকভাবে বিপদের মুখে পড়তে পারে। তিনি তার ভাষায় বলেন, ভারতের দখলদারিত্বের সরাসরি ফল হচ্ছে কাশ্মীরি জনগণের উপরে বর্বর নিপীড়ন-নির্যাতন।

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি