৩ এপ্রিল ২০২৬

মমতাময়ী মায়ের কাছে ঋণের বোঝা আরও বেড়ে গেল: ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মমতাময়ী মায়ের কাছে ঋণের বোঝা আরও বেড়ে গেল: ওবায়দুল কাদের

বাংলাপ্রেস ডেস্ক: সিঙ্গাপুরে দুই মাস ১০ দিন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার বিকেল ৫টা ৫২ মিনিটে তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রিয় নেতাকে স্বাগত জানাতে আগে থেকেই বিমানবন্দরে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান তাঁরা।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চান ওবায়দুল কাদের।

বিমানবন্দরে সাংবাদিকদের সামনে আবেগাপ্লুত কণ্ঠে ওবায়দুল কাদের বলেন, ‘মমতাময়ী মা, যিনি সত্যিই মাদার অব হিউম্যানিটি। তাঁর কাছে আমার ঋণের বোঝা আরো বেড়ে গেল। বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা আমার জন্য কোরআন শরিফ পড়ে দোয়া করেছেন। তাঁর কাছে আমার কৃতজ্ঞতা।’

দেশবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের দোয়ার কথা স্মরণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অনেকে হাসপাতালে ছুটে এসেছেন, যদিও আমি তখন আমার মধ্যে ছিলাম না।

গত ৩ মার্চ সকালে ওবায়দুল কাদের বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন। এনজিওগ্রাম করার পর তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাইপাস সার্জারির পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। ৫ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি সিঙ্গাপুরেই একটি ভাড়া বাসায় ওঠেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি