৪ এপ্রিল ২০২৬

মোবাইল রিচার্জ নিয়ে শৈলকুপায় সংঘর্ষে মহিলাসহ আহত ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মোবাইল রিচার্জ নিয়ে শৈলকুপায় সংঘর্ষে মহিলাসহ আহত ৪

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দু'পক্ষের সংঘর্ষে ঘটনায় আহত হয়েছে মহিলাসহ ৪ জন।

বুধবার (১৫ এপ্রিল) উপজেলার উমেদপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন পার্বতীপুর গ্রামের সাজি হোসেন (৪০) ও তার স্ত্রী হাজেরা খাতুন (৩৫), জাফর ইকবল (৩৫) ও বাবুল হোসেন (৫০)। গ্রামবাসী জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে পার্বতীপুর গ্রামের আজাদ হোসেনের ছেলে সোহাগ মোবাইল রিচার্জ করতে যায় একই গ্রামের সাজি নামের এক দোকানদারের কাছে। করোনার কারণে দোকান বন্ধ থাকায় মোবাইল রিচার্জ হবে না জানালে দুজন তর্কে জড়িয়ে পড়ে। তর্কের একপর্যায়ে তাদের মাঝে হাতাহাতি হয়।

এরই সূত্র ধরে বুধবার সকালে দু'পক্ষের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, উপজেলার পার্বতীপুর গ্রামে মোবাইল রিচার্জ করা নিয়ে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি