১৯ মে ২০২৬

মৃত্যুর রেকর্ড যুক্তরাষ্ট্রে, ছাড়িয়ে গেছে চীনকেও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মৃত্যুর রেকর্ড যুক্তরাষ্ট্রে, ছাড়িয়ে গেছে চীনকেও

বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন অন্তত ৭৭০ জন। দেশটিতে একদিনে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এদিন মৃত্যুসংখ্যাতেও চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। সিএনএন হেলথের হিসাবে, দেশটিতে বর্তমানে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৭৭৪ জন। বিপরীতে চীনে মারা গেছেন মোট ৩ হাজার ৩০৫ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এপর্যন্ত ১ লাখ ৮৫ হাজার ২৭০ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২০ হাজারেরও বেশি।

এদিন নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য আগামী দুই সপ্তাহ অত্যন্ত কঠিন হতে চলেছে। আমি চাই এর জন্য সবাই প্রস্তুত থাকুক।

তিনি বলেন, আশার কথা হচ্ছে যেভাবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, টানেলের শেষপ্রান্তে হয়তো কিছুটা আশার আলো দেখতে পাবো। তবে এই দুই সপ্তাহ খুবই কষ্টাদায়ক হতে যাচ্ছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি