মসজিদে পালিত হল বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে মসজিদে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রোববার বাদ আসর সোনা মিয়া ঈদগাঁও জামে মসজিদে জেলা বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট হাফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’সহ নিহত দলীয় নেতা- কর্মীদের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া পরিচালনা করা হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি