ময়মনসিংহ প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভা, দিনব্যাপী মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে উদ্বোধনী নৃত্যের পর কেককেটে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত।
অনুষ্ঠানে ভাষা সৈনিক এম শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রেসক্লাবকে প্রদত্ত মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন মরহুম শামসুল হকের পুত্র শরীফ আহমদ এমপি।
প্রেসক্লাব সভাপতি ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে প্রেসক্লাব সম্পাদক অমিত রায়ের সঞ্চালণায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, প্রেসক্লাব সহ-সভাপতি মোশররফ হোসেন ও জগদীশ চন্দ্র সরকার, জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক ও মোমতাজ উদ্দিন, সিপিবি’র জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, র্যাব-১৪ এর উপ-অধিনায়ক আনোয়ার হোসেন, জনউদ্যোগ’র আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু প্রমূখ।
এসময় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, প্রেসক্লাব সদস্য ও পরিবারবর্গ, ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীলসমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি