না ফেরার দেশে চলে গেলেন বোয়ালমারীর সাংবাদিক শাহিদ মোল্লা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কর্মরত সাংবাদিক মো. শাহিদ মোল্যা (৫৫) মঙ্গলবার সকাল ১১টার দিকে স্ট্রোক করে চলে যান না ফেরার দেশে।
তিনি ঢাকা থেকে প্রকাশিক দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার বোয়ালমারী উপজেলার প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। তাৎক্ষনিক তাকে বোয়ালমারী উপজেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার লাশ মাগরিব বাদ ছোলনা মাদ্রাসা মাঠে জানাযা শেষে ছোলনা কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে বোয়ালমারী সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মো. আব্দুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি