নাটোরে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

আমিরুল ইসলাম, নাটোর থেকে ''দৈনিক লাখো কন্ঠের'' নাটোর জেলা প্রতিনিধি মোঃ শাহ্ জালাল কে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর ১২.৩০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে।
সাংবাদিক শাহ্ জালাল জানান, সোমবার দুপুর বেলায় পেশাগত দায়িত্ব পালনের জন্য নিজ মোটরসাইকেল করে নাটোর সদরের নাটোর পল্লিবিদুৎ সমিতি-১ এর মুল গেটে এ গিয়ে পৌঁছামাত্র সন্ত্রাসী বোরহান আলি ওরফে (গৌ্রাঙ্গ) মোটরসাইকেল এর গতিরোধ করে এবং কাঠের বাটাম দিয়ে তাকে মারপিট শুরু করে।
এতে তার মাথা ফেটে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে দ্রুত নাটোর সদর হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বাংলাপ্রেসকে জানান তার মাথায় পাঁচটি সেলাই করা হয়েছে এখন তিনি সুস্থ আসেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি