৪ এপ্রিল ২০২৬

নবীনগরে রাইসমিলে অগ্নিকান্ড,প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নবীনগরে রাইসমিলে অগ্নিকান্ড,প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি
মমিনুল হক রুবেল ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় একতা অটো রাইসমিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাত ৩টায় নবীনগর পৌরসভার ৮ নং ওয়ার্ড ভোলাচং বাজারের একতা অটো রাইস মিলে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাইসমিলে থাকা ধান, চাউল ও যন্ত্রপাতি পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একতা অটো রাইসমিলের সত্ত্বাধিকারী আলমগীর হোসেন বলেন, রাতে আমাকে ফোন করে জানানো হয় গোডাউনে আগুণ লেগেছে আমি এসে দেখি আগুণ দাউ দাউ করে জ্বলছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুণ নিয়ন্ত্রনে আনেন। তবে আগুণ নিয়ন্ত্রনে আনলেও সব গুলো পুড়ে ভুস্মীভূত হয়ে গেছে। তিনি আরো বলেন, আমার এই মিলে ৩০০ বস্তা ধান, ৫০ বস্তা চাল, ৫০ বস্তা কুড়াসহ ১৫টি মিশিন ছিল।সব গুলো পুড়ে ভুস্মীভূত হয়ে গেছে। এতে আমার প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার সতত্যা নিশ্চিত করে বলেন, রাত ৩টায় আগুন লেখে ফায়ার সার্ভিসকে পাঠানো হয়েছে তবে কি কারনে এগুন লেগেছে এখনও জানা যায়নি। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এখন বলা যাচ্ছেনা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি