নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে: কাদের
বাংলাপ্রেস রাজনীতি দপ্তর: বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে ভোটে জনগণ তাদের প্রত্যাখান করে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের জনসভায় একথা বলেন তিনি। এর আগে হাতিয়ায় নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন ওবায়দুল কাদের।
নির্বাজনে বিজয়ী হবার পর নোয়াখালী হাতিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, বিনেপির নেতিবাচক রাজনীতির কারণে জনগণ নির্বাচনে তাদের প্রত্যাখান করেছে।এসময় জনগণের রায়কে সম্মান দেখিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান ওবায়দুল কাদের।
এর আগে সকালে হাতিয়ার নলচিরা ঘাটের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন, করেন সগক পরিুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি জানান, আগামী ২৫ ফেব্র“য়ারি থেকে হাতিয়ার নদী ভাঙনরোধের কাজ শুরু হবে।পরে হাতিয়া সড়ক বিভাগের বাংলোর উদ্বোধন ও শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করেন তিনি। এসময় পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম তার সাথে ছিলেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি