১১ নভেম্বর ২০২৬

নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের ফাঁসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৩ এএম
নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের ফাঁসি

বাংলাপ্রেস ডেস্ক: নেত্রকোনার মদনে ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণে আলোচিত ঘটনার মামলার রায় ঘোষণা হয়েছে। আজ বুধবার নেত্রকোনা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুছ সালামের আদালতে এই আলোচিত মামলার রায় ঘোষণা হয়।

দণ্ডপ্রাপ্ত শিক্ষকের নাম আমান উল্লাহ সাগর। তিনি মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাড় বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে। তিনি ওই গ্রামের হজরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক।

মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালে মদন উপজেলার পাঁচাহাড় গ্রামে হজরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন সাগর। সেই মাদ্রাসাতে তার স্ত্রীও শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। মাদ্রাসায় আশেপাশের এলাকার মেয়েরা লেখাপড়া করে। একই এলাকার স্বামী পরিত্যক্ত মহিলার একমাত্র মেয়ে ওই মাদ্রাসায় লেখাপড়া করত। জীবিকা নির্বাহের তাগিদে কিশোরীর মা সিলেটে গৃহ পরিচালিকার কাজ করেন। মেয়েটি নানা বাড়ি থেকে ওই মহিলা কওমি মাদ্রাসায় লেখাপড়া করত।

অভিযোগে বলা হয়, ২০২৫ সালের নভেম্বর মাসে সাগর মেয়েটিকে মাদ্রাসায় একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলা হবে বলে ভয় দেখান। পরে আরেক শিক্ষককে ঘটনাটি জানালে মেয়েটিকে মাদ্রাসা থেকে বের করে দেন সাগর। পাঁচ মাস পার হওয়ার পর কিশোরী মেয়েটির শারীরিক পরিবর্তন দেখা যায়। সন্দেহ হলে মেয়েটির মা জিজ্ঞাসাবাদ তাকে করেন। একপর্যায়ে মেয়েটি সব ঘটনা তার মাকে জানায়। এ ঘটনায় কিশোরীর মা এলাকায় বিচার চাইতে যান। সাগরের পরিবার প্রভাবশালী হওয়ায় বিচার না পেয়ে উল্টো তাদের হুমকির ধমকিতে এলাকা ছাড়তে বাধ্য হন। পরে গত বছরের ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে আমান উল্লাহ সাগরসহ দুইজনের বিরুদ্ধে মদন থানায় মামলা করেন। মামলার পর শিক্ষক সাগর এলাকা ছেড়ে পালিয়ে যান।

ময়মনসিংহের গৌরীপুর থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয়।

শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই সে একটি কন্যাশিশুর জন্ম দেয়।

নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির প্রতিবেদনে বলা হয়, ১১ বছরের শিশুটির সন্তানের ও আসামি মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের ডিএনএ প্রোফাইল মিলেছে। অর্থাৎ ১১ বছরের শিশুটির কন্যাসন্তানের ‘জৈবিক বাবা’ আসামি আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর এটা প্রমাণিত হয়েছে।

২৭ আগস্ট পুলিশ সাগর হুজুর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আজ বুধবার ওই মামলার রায় ঘোষণা করেন বিচারক।

বাদীপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নূরুল কবীর রুবেল জানান, শিশুটিকে একাধিকবার ধর্ষণ করা হয়েছিল। পরে সে গর্ভবতী হলে একটি শিশু জন্ম দেয়। ভুক্তভোগীর জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক সাগরের ডিএনএ মিলে যাওয়ায় তার পিতৃত্ব শতভাগ নিশ্চিত করা হয়। আসামির বিরুদ্ধে আনিত সব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি