নিবন্ধন পেল এনসিপিসহ ৩ রাজনৈতিক দল
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ তিনটি রাজনৈতিক দল পেল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন। গণবিজ্ঞপ্তি জারির পর দলগুলোর বিষয়ে কোনো দাবি আপত্তি না থাকলে এ দলগুলো ইসির চূড়ান্ত নিবন্ধন পাবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
নতুন দলগুলোর ওপর আগামীকাল দাবি আপত্তি জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানান ইসি সচিব। ১২ নভেম্বর পর্যন্ত দাবি আপত্তি জানানো যাবে উল্লেখ করে নির্ধারিত সময় পরেই গেজেট হবে বলে জানান তিনি।
ইসি সচিব বলেন, নিবন্ধনের লাইনে থাকা ৮টি রাজনৈতিক দল শেষ পর্যন্ত কোয়ালিফাই করেনি। এছাড়া রাজনৈতিক দল নেজামে ইসলাম পার্টির বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর সিদ্ধান্ত নেয়া হবে। আর ৩টি দলের বিষয়ে অধিকতর তদন্ত করে কমিশন মনে করেছে তারা নিবন্ধন পাবে না।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিচারহীনতার সংস্কৃতিই রামিসার হত্যাকান্ডের জন্য দায়ি : বাংলাদেশ ন্যাপ
জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী