নির্বাচন নিয়ে বিএনপির মামলা ভিত্তিহীন: আইনমন্ত্রী

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির দায়ের করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে জনগণ স্বতস্ফুর্তভাবে ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। এটাই হচ্ছে সত্য। বিএনপিকে এই সত্যটা মেনে নিতে হবে।
সম্প্রতি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে হাউজ অব কমন্সের যে ছয় রিপ্রেজেন্টেটিভ চিঠি দিয়েছে, তারা বাংলাদেশ সম্বন্ধে আরো তথ্য উপাত্ত সংগ্রহ করে চিঠি লেখা উচিত ছিল বলেও মনে করেন তিনি।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার জীবনসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির
সঙ্গীত একাডেমি