নির্বাচন পেছালে আ. লীগের কোন আপত্তি নেই : ওবায়দুল কাদের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস অনলাইন: নির্বাচন কমিশন নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নিলে তাতে আপত্তি করবে না আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন মন্তব্য করেছেন। রোববার ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন পেছাবে কি পেছাবে না সেটা নিবাচন কমিশনের ব্যাপার। কারণ সিডিউলের বিষয়টা সম্পূর্ণভাবে তাদের এখতিয়ার। তিনি বলেন, তবে নির্বাচনের পেছানোর সময় এবং দাবিটা যৌক্তিক হতে হবে। সময় বাস্তবতার দিকে চেয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন- এটা আমরা প্রত্যাশা করি।ও বায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন এটাও বলেছে- সব দলের মতামত নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি