নির্বাচনে পরাজয়ের কারণেই বিএনপির নানা অভিযোগ : ওবায়দুল কাদের

বাংলাপ্রেস, ঢাকা : একাদশ জাতীয় নির্বাচনে পরাজয়ের কারণেই বিএনপি এখন নানা অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার সকালে রাজধানীর গুলিস্তানে সড়ক বিভাগের ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনের গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ব্যবধানে জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে। ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২৮৬টি এবং বিরোধীপক্ষ বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র আটটি আসন। তাঁরা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছেন। এবং পুনরায় নির্বাচনের দাবি তুলেছেন।
এই পরিপ্রেক্ষিতেই ওবায়দুল কাদের বলেন, ‘সরকার গঠনের আগেই গণতান্ত্রিক বিশ্বের অভিনন্দন আমাদের প্রধানমন্ত্রী পেয়ে গেছেন। কাজেই নির্বাচন নিয়ে যারা আজকে অভিযোগ তুলেন, তাঁরা নির্বাচনে হেরে গেছেন বলেই হেরে যাওয়ার বেদনা থেকেই এসব অভিযোগ, এসব প্রশ্ন তুলছেন।’
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির
সঙ্গীত একাডেমি