৩ এপ্রিল ২০২৬

নির্বাচনে পরাজয়ের পর বিএনপি দিশেহারা হয়ে পড়েছ : ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নির্বাচনে পরাজয়ের পর বিএনপি দিশেহারা হয়ে পড়েছ : ওবায়দুল কাদের

বাংলাপ্রেস জাতীয় দপ্তর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পথিক যেমন পথ হারিয়ে দিশেহারা হয়ে যায়, নির্বাচনে পরাজয়ের পর বিএনপির অবস্থা সে রকম। তারা আজকে দিশেহারা পথিকের মতো পথ হারিয়ে সবকিছু তালগোল পাকিয়ে ফেলছে। তারা কি করবে, কি করবে না কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে। সব ধরনের নির্বাচন বয়কট করার মধ্যদিয়ে বিএনপি সংকুচিত হওয়ার পথ বেছে নিয়েছে ।

শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বিএনপিকে উপজেলা নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। কাদের বলেন, ‘বিএনপিও মুসলিম লীগের পরিণতির দিকে যাচ্ছে কিনা, নির্বাচন বয়কটের মধ্য দিয়েই তারা তো নিজেদের আরো সংকুচিত করার পথ, সর্বনাশা পথ বেছে নিয়েছে।’

তিনি আরো বলেন, ‘উপ-নির্বাচন, সিটি করপোরেশন, উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপিসহ সব রাজনৈতিক নিবন্ধিত দলকে অংশগ্রহণের জন্য আহবান জানাচ্ছি।’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি