১ অক্টোবর ২০২৬

নির্বাচনের আগে ইনফান্তিনোর পাশ থেকে সরে গেল নিজ দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ পিএম
নির্বাচনের আগে ইনফান্তিনোর পাশ থেকে সরে গেল নিজ দেশ

বাংলাপ্রেস ডেস্ক:  ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে আর থাকছে না সুইজারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফভি)। আগামীতে ফিফা সভাপতি হিসেবে তাকে আর সমর্থন করবে না বলে ঘোষণা দিয়েছে।

গত বুধবার সমর্থন প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তারা।

গত জুনে ইনফান্তিনোর প্রার্থিতাকে সমর্থন জানানোর পর, ২৫ সেপ্টেম্বর এক মিটিংয়ে আগের সিদ্ধান্ত বদলে ফেলে সুইস ফুটবল কমিটি।

এসএফভি এক বিবৃতিতে বলেছে, ‘গত কয়েক মাসের ঘটনাবলির ব্যাপক পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সুইজারল্যান্ডের আগে ইংল্যান্ড, ওয়েলস, ফ্রান্স, সার্বিয়া এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনগুলো নির্বাচনের আগেই তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে।

উয়েফা নভেম্বরের নির্বাচনের আগে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানা গেছে।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি