২৩ মে ২০২৬

নির্বাচনের সার্বক্ষণিক খোঁজ রাখবে যুক্তরাষ্ট্র: ইসি সচিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৬, ১০:৪২ পিএম
নির্বাচনের সার্বক্ষণিক খোঁজ রাখবে যুক্তরাষ্ট্র: ইসি সচিব


বাংলাপ্রেস ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষক না পাঠালেও নিজ উদ্যোগে, অনানুষ্ঠানিকভাবে নির্বাচন বিষয়ে সার্বিক খোঁজ-খবর রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের এক বৈঠক চলাকালে এ আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের আখতার আহমেদ বলেন, ‘তারা আমাদের জানিয়েছেন যে নির্বাচন উপলক্ষে তাদের কোনো পর্যবেক্ষক দল আসবে না। তবে যুক্তরাষ্ট্র থেকে স্বাধীন একটি দল আসবে এবং মার্কিন দূতাবাস থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় নিজ উদ্যোগে, নিজেদের মতো করে তারা নির্বাচন পর্যবেক্ষণে যাবেন।’

তিনি আরও বলেন, ‘তবে এটা আনুষ্ঠানিক কোনো পরিদর্শন নয়। তারা এমনিতেই দেখতে যাবেন ভোটের অবস্থাটা কি। এ বিষয়ে আমাদের তাদের ইচ্ছাটা জানিয়েছেন এবং নির্বাচন কমিশন সাদরে তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।’

ইসি সচিব বলেন, ‘বৈঠকে তারা নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চেয়েছেন। এর মধ্যে উনাদের বেশি কৌতুহল ছিল পোস্টাল ব্যালট নিয়ে। আমরা এ বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি নিয়ে তাদের জানিয়েছি, সেইসঙ্গে নমুনা ব্যালট দেখিয়েছি। তারা বলেছেন যে এটি জটিল, বেশ কষ্টসাধ্য একটি ব্যাপার। তবে তারা আমাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নির্বাচন কমিশনের সার্বিক সফলতা কামনা করেছেন।’

আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত কোনো নির্দিষ্ট অভিযোগ তারা তুলেছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মার্কিন প্রতিনিধিরা কোনো অভিযোগ করেননি। বরং নির্বাচন কমিশনের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চেয়েছেন। ইসি তাদের জানিয়েছে যে কমপ্লেইন ম্যানেজমেন্ট সেল, ইনকোয়ারি কমিটি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন।’

নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে ইসি সচিব জানান, সারা দেশে প্রায় সাড়ে ৯ লাখ নিরাপত্তা সদস্য বিভিন্ন স্তরে মোতায়েন থাকবে। এই বিশাল নিরাপত্তা ব্যবস্থার বিষয়েও মার্কিন প্রতিনিধিদের অবহিত করা হয়েছে।

তিনি জানান, মার্কিন রাষ্ট্রদূত আমাদের জানিয়েছেন, নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে সন্তুষ্ট। তারা একটি সফল নির্বাচন আয়োজনের ব্যাপারে অত্যন্ত আশাবাদী।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি