৫ আগস্ট ২০২৬

নিউ ইয়র্কে কোভিড-১৯ এর শর্ত ভঙ্গ করায় বিয়ে বন্ধ!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্কে কোভিড-১৯ এর শর্ত ভঙ্গ করায় বিয়ে বন্ধ!
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাস মহামারির দুর্যোগপূর্ণ সময়ে শব্দ দূষণ ও সামাজিক দূরত্ব আইন ভঙ্গের অপরাধে বিয়ের অনুষ্ঠান চলাকালীন কমিউনিটি সেন্টার এবং কারাওকে পানাহার (বার) বন্ধ করে দিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। জানা যায়, কোভিড-১৯ এর শর্তাবলী না মেনে গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নগরের ফ্লাশিং কারাওকে পানাহার (বার)-এ উচ্চ শব্দে মিউজিক বাজিয়ে ভেতরে পানাহার চলছি। কিন্তু কেউই মাস্ক ব্যবহার করেনি। পুলিশ খবর পেয়ে সেখানে এসে শব্দ দূষণ ও সামাজিক দূরত্ব আইন ভঙ্গের অপরাধে ফ্লাশিং কারাওকে পানাহার কেন্দ্রটিকে বন্ধ করে দেয়। একই রাতে উডসাইডের ৬৯-০২ গারফিল্ড অ্যাভিনিউয়ের রয়্যাল এলিট প্যালেস নামে একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানেও উচ্চ শব্দে মিউজিক বাজিয়ে ভেতরে পানাহার আনন্দ নৃত্য চলছিল। সেখানে ধারন ক্ষমতার চেয়ে শতাধিক বেশি অতিথির সমাগম ঘটেছিল। সেখানে প্রায় তিন'শ অতিথির সমাগম হয়। কিন্তু কারো মুখেই মাস্ক ছিল না। সেখানেও উচ্চ শব্দে মিউজিক বাজিয়ে শব্দ দূষণ ও সামাজিক দূরত্ব আইন ভঙ্গের অপরাধে রয়্যাল এলিট নামক এ কমিউনিটি সেন্টারটি বন্ধ করে দেন পুলিশ। পুলিশ জানায় তাদের মদ বিক্রি বৈধ লাইসেন্স কিংবা সেখানে মদ খাওয়ার কোন অন্নুমতি ছিল না। এ সময় কমিউনিটি সেন্টারের মালিক ও ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ। বিয়ের অনুষ্ঠানের মাঝ পথেই কমিউনিটি সেন্টারটি বন্ধ করে দেয় নগর কর্তৃপক্ষ। এছাড়া ২৮৪ জন অতিথিকে বাড়ি পাঠিয়ে ওই কমিউনিটি সেন্টারের মালিক অ্যাবা কোহেন ও ব্যবস্থাপক পাটা শিচিনাভাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। অপরাধ আদালতে প্রমাণিত হলে তাদের জরিমানা হতে পারে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি