১৩ অক্টোবর ২০২৬

নিউইয়র্ক বিমানবন্দরে অধ্যাপক ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা জানাল সরকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৮ পিএম
নিউইয়র্ক বিমানবন্দরে অধ্যাপক ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা জানাল সরকার


বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে—এমন একটি গোষ্ঠীর সদস্যরা এ হয়রানির ঘটনায় জড়িত থাকতে পারেন।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা এবং ঘটনার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি