
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১৩ নং দিঘলী ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচনে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহাবুদ্দিন প্রচারণা ও গণসংযোগ করেন।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সালাউদ্দিন চৌধুরী জাবেদের পক্ষে তিনি ভোট চেয়ে দিঘলী বাজারসহ বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালান। এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক ইউসুফ পাটোয়ারী, যুগ্ন আহ্বায়ক বেলাল ক্বারী, ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীসহ ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্র লীগ, যুবলীগ, ও সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
এ সময় আয়োজিত পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহাবুদ্দিন বলেন, শেখ হাসিনার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে। ২৭ জুলাই নৌকা বিজয়ী করে শ্রমিক লীগের নেতা কর্মীরা ঘরে ফিরবে।
বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]