৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় ১০ দোকান পুড়ে ছাই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীর হাতিয়ায় ১০ দোকান পুড়ে ছাই
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ার ২নং চানন্দী ইউনিয়নের নলেরচর বাজারে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন, সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুন নবী। এর আগে, শুক্রবার দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে চানন্দী ইউনিয়নের বাংলাবাজারের রহমানের মুদি ও চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়।পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১০ দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্টেশন অফিসার নুরুন নবী আরো বলেন, খবর পেয়ে আমাদের ১টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে তাৎক্ষণিক রহওয়ানা দেয়। কিছুক্ষণ পর আমাদের জানানো হয় স্থানীয় লোকজন আগুন নির্বাপন করেছে। এজন্য আমরা ঘটনাস্থলে যাইনি। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন বলেন, রাতে চানন্দী ইউনিয়নের বাংলাবাজারের রহমানের মুদি ও চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি