৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে এসিল্যান্ডের গাড়ী চালকের বিরুদ্ধে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীর সুবর্ণচরে এসিল্যান্ডের গাড়ী চালকের বিরুদ্ধে মানববন্ধন
নোয়খালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচরে এসিল্যান্ডের গাড়ী চালকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ ঘটনায় ভূক্তভোগীরা জেলা প্রশাসক, স্থানীয় উপজেলা প্রশাসন ও জেলা উপজেলা প্রেসক্লাবে একটি লিখিত আবেদন দায়ের করেন। অভিযুক্ত ড্রাইভারের নাম মো. লিটন । সে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চর নাঙ্গলিয়া গ্রামের মো. মানিক ব্যাপারী ওরফে গাদা মানিকের ছেলে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র গাড়ী চালক হওয়ায় আশে পাশের ভূমি বস্তোবস্ত নিয়ে সাধারণ মানুষকে হয়রানী করছেন বলেও মানববন্ধনে বলেন এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চর নাঙ্গলিয়া গ্রামের কামাল বাজার এলাকার লিটন ও তাঁর পরিবারের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেন। ভূক্তভোগীরা অভিযোগ করে বলেন, ৪০ বছর আগ থেকে বন্দোবস্তীয় ভূমিতে বসতি স্থাপন করে। এর ১০ বছর পরে গাদা মানিক এসে ঔ গ্রামে বসতি স্থাপনের পর থেকে প্রতিবেশিদের সাথে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। গাদা মানিকের ছেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)অফিসের গাড়ি চালক হওয়ায় সহজে ভূমি বন্দোবস্ত নিয়ে সাধারণ মানুষকে হয়রানী করছে। এর আগে গাদা মানিকের এক ছেলে রিপন ওরফে রিপা ডাকাত দস্যু বাহিনী নিয়ন্ত্রণ করতেন পরে আইন শৃংখলা বাহিনীর হাতে ক্রস ফায়ারে মারা যান। রিপা ডাকাতের ক্রস ফায়ারের পরে বেশ কয়েক বছর মানিক ও তাঁর পরিবার পলাতক ছিলেন। এরপর এসিল্যান্ড অফিসে লিটনের মাস্টার রুলে চাকুরী হলে তারা এলাকায় এস আবার ত্রাসের রাজত্ব সৃষ্টি করেন বলে ও জানান ভূক্তভোগীরা। এ ঘটনায় অভিযুক্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি)অফিসের গাড়ি চালক তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন বলেন, এলাকাবাসী কি কারণে মানববন্ধন করছেন তা তিনি জানেন না । এলাকায় গিয়ে তদন্ত করলে কিছুই পাওয়া যাবে না বলেও জানান তিনি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি