৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে ১০ জুয়াড়ি আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে ১০ জুয়াড়ি আটক
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনামুড়ীতে টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইয়াছিন (৩০) মো.জয়নাল উদ্দীন (৪০) মো.দেলোয়ার হোসেন (৩২) মো.ইউসুফ আলী স্বপন (৩৫) সাখায়েত উল্যাহ শিমল (৪০) ও পাশ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার মো.ইয়াছিন (৩২) একরাম হোসেন বাবু (২৮) আবুল হোসেন বাবু (৩২) আবদুর রব রাজু (৩০) মো.আমির হোসেন (৩৮)। বৃহস্পতিবার (৩০ জুন) গ্রেপ্তারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে,গতকাল বুধবার রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে হাতেনাতে আটক করে। গ্রেপ্তারকৃত জুয়াডিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি