৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে ১০ মন জাটকা ইলিশ জব্দ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে ১০ মন জাটকা ইলিশ জব্দ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০ মন জাটকা জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে জাটকা গুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক বায়েজীদ বিন আখন্দ। বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা প্রসাশক দেওয়ান মাহবুবুর রহমান। তিনি বলেন, অভিযান চালিয়ে ১০ মন জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে দুটি পৃথক মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মাছ সরকারি শিশু পরিবার সহ আরো ২০টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেছে সোনাপুর ফাঁড়ির একদল পুলিশ এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি