৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে ৫ বছরের সাজা প্রাপ্ত ৭ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো.শাহ্জাহান (৫৫) উপজেলার ৪ নং কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত মাষ্টার ইদ্রিসের ছেলে। বুধবার (১২ অক্টোবর) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজলোর কেশারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি ৭ টি মামলার পরোয়ানা ও ২ কোটি টাকা অর্থদণ্ড প্রাপ্ত পলাতক আসামি। তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি