৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রধারী এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার থেকে ১টি দেশীয় তৈরি পাইপগান,১ রাউন্ড গুলি ও ২টি ককটেল উদ্ধার করা হয়। করা হয়। গ্রেফতারকৃত,তানজিদ হোসেন রনি (২২) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ১০নং নরোত্তমপুর ইউনিয়নের নরোত্তম গ্রামের মো. আবু তাহেরের ছেলে। বুধবার (২২ মার্চ) গভীর রাতে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ২২ মার্চ রাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জের বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী রনিকে গ্রেফতার করা হয়। এ সময় আসামির হেফাজত থেকে ১টি দেশীয় তৈরি পাইপগান, ১ রাউন্ড গুলি ও ২টি ককটেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। র‍্যাব-১১ এর সন্ত্রাস বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক একটি বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রধারী এই সন্ত্রাসীকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি